1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হওয়ায় কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে সম্মাননা প্রদান

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

শিমুল হোসেন, ব্যুরো চিফ, কালিগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে। এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদের কাছ থেকে।

১১ জুলাই ২০২৫, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোস্তাক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক রওশন আরা জামান।

সাতক্ষীরা জেলার মধ্যে নলতা ইউনিয়ন পরিষদের এই অর্জন জনসেবামূলক কর্মকাণ্ড, সুশাসন, উন্নয়ন এবং জনগণের কল্যাণে গৃহীত কার্যক্রমের জন্য প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ অর্জনে চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এই সম্মাননা নলতা ইউনিয়নের জনগণের জন্য একটি অনন্য প্রাপ্তি ও গর্বের বিষয় হয়ে থাকবে। নলতা ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park