1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে, ১৫ জনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম।এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবদুল অহাবসহ অন্যরা।২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় এই হুইল চেয়ার বুতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park