1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ককটেল বিস্ফোরণ: কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেনের তীব্র নিন্দা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:ঢাকা, ২ জুলাই ২০২৫:
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাটি রাজনৈতিক পরিসরে উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেন ঘটনার দুই মিনিট আগেই স্থানটি ত্যাগ করেছিলেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়ে লেখেন—
“ভয়ের ককটেল আমাদের স্বপ্ন থামাতে পারবে না। যারা আতঙ্ক ছড়িয়ে পথ রুদ্ধ করতে চায়, তারা ভুলে যাচ্ছে—আমরা থামি না, আমরা সামনে যাই।”

তিনি আরও বলেন,
“এ ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে, পরিবর্তনের পথে আমরা সঠিক আছি। যারা অন্ধকারের প্রতিনিধি, তারাই আলোকে ভয় পায়। আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের জবাব দেব।”

জাতীয় যুব শক্তির অন্যান্য নেতাকর্মীরাও এই ঘটনার নিন্দা জানিয়ে, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হিসেবে একে আখ্যা দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park