1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

সোমবার (১৪ এপ্রিল) নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে আরও ৬০ জনকে আসামি করে মামলাটি করেন। এর আগে রবিবার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নে আবদুল গফুর (৫০) ও ছেলে মেহেদী হাসানকে (১৫) কুপিয়ে হত্যা করে সালিশকারীরা। এ ঘটনায় রবিবার রাতে জনকন্ঠের অনলাইনে উক্ত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গত রবিবার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নে আবদুল গফুর (৫০) ও তাঁর ছেলে মেহেদী হাসানের (১৫) বিরুদ্ধে দুটি তেলাপিয়া মাছ ও মোবাইল চুরির ঘটনায় স্থানীয়রা সালিশে ডাকেন। ঘটনার দিন সালিশে বসে বাবা ছেলেকে ডাকেন সালিশকারীরা। কিন্তু বাবা ছেলে সালিশে না এসে ঘরে রাম-দা নিয়ে বসে থাকে। সালিশকারীরা তাদের বাড়িতে ডাকতে গিয়ে রাম-দা হাতে নিয়ে বাবা ছেলেকে বসে থাকতে দেখেন। পরে তারা ক্ষিপ্ত হয়ে বাবা ছেলের হাত থেকে রাম-দা কেড়ে নিয়ে তাদের কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গত সোমবার সকালে মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জড়িত তিনজনকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মো. মোজাম্মেল হক (৬৫) ও এক কিশোর (১৩)। নিহত আব্দুল গফুরের স্ত্রীর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গত রবিবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করে পুলিশ।নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন, মেহেদী আমার স্বামীর প্রথম পক্ষের ছেলে। সে একটু বখাটেপনা করত। চার-পাঁচ দিন আগে আবদুল মোতালেবের ফিশারিজ থেকে দুটি তেলাপিয়া মাছ ধরায় ক্ষুব্ধ হয়ে বকাঝকা করে এলাকা ছাড়া করার হুমকি দেয়। এর মধ্যে প্রতিবেশী বিদেশ ফেরত একজনের কিছু কাগজ ও মোবাইল চুরি হওয়ার অপবাদ দেয় মেহেদীকে। এ নিয়ে সালিস বসালে আমার স্বামী ছেলেকে নিয়ে যায়নি। সে কারণে বাড়িতে এসে হামলা করে হত্যা করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park