1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

মোঃ জমির উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) জুম্মাবাদ তালা সরকারী হাইস্কুল খেলার মাঠ হতে  বিক্ষোভ  মিছিলটি শুরু হয়ে তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশটি একই স্থানে এসে শেষ হয়।উপজেলা ওলামা পরিষদ, হাজী কল্যাণ ফাউন্ডেশন, তালা আদর্শ যুব সংঘ সহ বেশ কয়েকটি সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনগন নিজ নিজ ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিলে যেগদান করেন ৷ মিছিলে প্রায় কয়েক হাজার মুসল্লিসহ মানুষ অংশগ্রহণ করে।
তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইসরাইল বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবার হোসেন ৷ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান  মিঠু ও সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আজগার হুসাইন জমিরি, জামায়াত নেতা মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, শিবির নেতা আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা প্রমুখ ৷ বক্তারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলি নির্বিকার ভূমিকা এবং জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইজরায়েলে সকল পণ্য সরকারিভাবে বর্জন সহ দোকানদার ও জনসাধারণের ক্রয় বিক্রয় না করার জন্য আহ্বান জানানো হয় ৷বক্তারা আরো বলেন,গাজায় গণহত্যা বন্ধে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো এক হয়ে প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে রাজি আছেন বলেও জানান।আর ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের যেকোনো ধরনের বাণিজ্য সরকারিভাবে বন্ধের আহ্বান জানান হয় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park