1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

চাঁপাইনবাবগঞ্জ জেলার জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃজাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পবিত্র হুকুম মোতাবেক, আসন্ন পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন অর্থাৎ ফাতেহা শরীফ( উরসে খাস) উপলক্ষ্যে আজকে এই ইফতার জলসার আয়োজন করা হয়।বাদ আসর হতে ওয়াজ- নসিহত, জিকির- আজগার ও মিলাদ মাহফিলের মাধ্যমে ইফতারি মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত জাকের পার্টির দাওয়াতি ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ওলামায়ে কেরাম গন এবং জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুমিন মুসলমান এবং বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, জনাব, মো: আবুল হোসেন, তিনি বলেন, “রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। ইফতার মাহফিলের মতো আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে।” তিনি আরও উল্লেখ করেন যে, ইসলামের মূল শিক্ষা হলো শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণে কাজ করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :- সম্মানিত সাধারণ সম্পাদক, জনাব, মো: মানিক হোসেন।

সম্মানিত সাংগঠনিক সম্পাদক, জনাব, মো ফজলুর রহমান ধনী।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও দানের শিক্ষা দেয়। সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে এই আয়োজন সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক স্থানীয় নেতা বলেন, “জাকের পার্টির এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

ইফতার মাহফিলে আগত অতিথিদের জন্য খেজুর, ফলমূল, শরবতসহ নানা সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং মাগুরার শিশু আশিয়ার রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিল শেষে মাগরিবের নামাজ আদায় করে জাকের পার্টির পক্ষ থেকে আগত ভাইদেরকে ধন্যবাদ জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park