1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সাতক্ষীরা গণআন্দোলন জোটের পথসভা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ‘জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা চাই, সমৃদ্ধশালী জীবন চাই, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান চাই, অতি সত্ত্বর রেশনিং প্রথা চালু চাই, শিক্ষা ও স্বাস্থ্যকে জনকল্যাণমূখী চাই, সব ধর্ম মানুষের মধ্যে ঐক্য চাই, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা চাই, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দখল মুক্ত সমাজ চাই’’- এই স্লোগানকে ধারণ করে গণআন্দোলন জোট, সাতক্ষীরা এর আয়োজনে সরকারি কলেজ পুরাতন সাতক্ষীরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় গণআন্দোলন জোট সাতক্ষীরার সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের সদস্য উন্নয়নকর্মী ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাংলাদেশ জাসদের সাতক্ষীরা সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব মোঃ মুনসুর রহমান, পৌর প্রাথমিক কমিটির আহবায়ক মোঃ বায়েজীদ হাসান, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ^াস। এসময় উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা সাদেক, ছাত্র নেতা নয়ন ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, সর্বক্ষেত্রে ফ্যাসিস্টের দোসররা এখনও অসাধু পন্থায় টাকা পকেটে ভরছে। সাধারণ নাগরিকরা হয়রানি হচ্ছে। এমনকি বেতনা খনন কাজে অনিয়মে নদী অকেজো হয়ে গেছে। প্রাণসায়ের হারিয়েছে তার প্রাণ। এখন সেই তৎকালীন নদী ভাঙাড়ে পরিণত। পরিবেশ, প্রতিবেশ ও জীব-বৈচিত্র নষ্টের উপক্রম। অতিবৃষ্টিতে সাতক্ষীরা শহরতলীর নিন্মঞ্চলে মানুষের ঘরের মধ্যে পানি উঠেছে। মানুষের বাড়ির চুলা জ¦লছে না। মানুষের কর্ম নেই, ঘরে খাবার নেই। বিশেষ করে মাছখোলা এলাকার মানুষ প্রায় ২ মাসের অধিক ঘরবাড়ি ছাড়া। পানিবন্দি মানুষগুলো পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্রে চিহ্নিত ঔষুধ পাচ্ছে না রোগীরা। তার উপর বাজারে নিত্যপণ্যের দাম আগুন ছোঁয়া। রাস্তাগুলো ভাঙ্গাচোরা। ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর। উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তবে তা পরিলক্ষিত হচ্ছে না। জরুরী ভিক্তিতে বিশেষ বরাদ্দ গ্রহণপূর্বক তাদেরকে সহযোগিতা করার আহবান জানান বক্তারা।


বার্তা প্রেরক,

মোঃ মুনসুর রহমান
সদস্য
গণআন্দোলন জোট, সাতক্ষীরা
২৭/১০/২০২৪
০১৭৫৪২৪১৩৮৮

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park