1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

কুল্যার মোড়ে মিনিবাসের ধাক্কায় ইজিবাইক ও ভ্যান খাদে-আহত ৪-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

আব্দুর রাজ্জাক আশাশুনি উপজেলা প্রতিনিধিঃ
:আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মিনিবাসের ধাক্কায় ইজিবাইক ও ভ্যান খাদে ও ভঙ্গুর অবস্থায় পরিনত হয়েছে। সোমবার বেলা ১.৩০মিনিটে কুল্যার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সাতক্ষীরা থেকে আশাশুনির উদ্দেশ্যে ছেড়ে আসা মিনিবাস (ঢাকা চ ৪৪৮৫) কুল্যার মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজি বাইক ও কয়েকটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় ইজি বাইক চালকসহ ভ্যান চালক ও যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনায় কবলিত আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সহায়তায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে দুর্ঘটনায় কবলিত মিনি বাসটি স্থানীয়রা আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দেয়। এছাড়া দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ভ্যান স্থানীয়রা উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়ে দেন। তবে মিনিবাস রেখে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন খান বলেন দুর্ঘটনায় কবলিত যানবহন পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park