1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

সোনারগাঁওয়ে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃ মানিক জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে ৫ হাজার অসহায় ও দুস্ত পরিবারকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেছেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত।ঈদ উপহার সামগ্রী নিতে আসা ইসলামপুর গ্রামের বাসিন্দা আসিয়া খাতুন বলেন, “আমাদের ৫ জনের সংসারে ঈদে বাজার করা লাগবো না। ঈদের সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবন কিনে দিছে ইঞ্জিনিয়ার মাসুম। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক”।ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, ঝাউচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ, মেঘনা শিল্পানগরী শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলাম, যুবলীগ নেতা সাজিদ মাহবুবসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park