1. admin@dailyksonarbangladesh.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার সিভিল সার্জনকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, মাদক সেবন ও নারী কর্মচারীর সঙ্গে অসদাচরণের তদন্তের পরও বহাল থাকার কারণ কী? তালায় সার্জিক্যাল ক্লিনিক মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরানের সঙ্গে ভোমরার কথিত মাদক ব্যবসায়ী কবির হোসেনের মেয়ের সম্পর্ক কী? ভাইরাল ছবি নিয়ে নানা প্রশ্ন প্রতিবাদ ও ব্যাখ্যা অফিস সহায়ক ইমরান হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের অবস্থান সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মীর শাহীনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলা: নথি হাতে পেল দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা;সাতক্ষীরা
আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মীর শাহীনের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার কপি হাতে পেয়েছে দৈনিক সোনার বাংলাদেশ–এর অনুসন্ধানী টিম। প্রাপ্ত নথিতে দেখা যায়, ডিএমপির কোতোয়ালী থানায় রুজু হওয়া এ মামলায় তাকে এজাহারভুক্ত অভিযুক্ত করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, এফআইআর নং–১২/২২, তারিখ ০৯ জানুয়ারি ২০২২ এবং জি আর নং–১২/২২, তারিখ ১০ জানুয়ারি ২০২২। এজাহারে উল্লেখ রয়েছে, রাত ১৮:২০ ঘটিকায় ঘটনাটি রুজু করা হয় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ধারা ৪(২)/৪–এ মামলা দায়ের করা হয়েছে।
অনুসন্ধানে প্রাপ্ত নথিতে অভিযুক্তের নাম মীর শাহীন হোসেন, পিতা মীর হামাস হোসেন এবং সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার ঠিকানাও উল্লেখ রয়েছে। মামলার নথি বর্তমানে দৈনিক সোনার বাংলাদেশ–এর সংরক্ষণে রয়েছে এবং এর সত্যতা নিয়ে আরও অনুসন্ধান চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, মীর শাহীন দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত একজন আলোচিত ব্যক্তি। তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠলেও সেসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়াই চূড়ান্ত সত্য নির্ধারণ করবে।এ বিষয়ে অভিযুক্ত মীর শাহীনের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
দৈনিক সোনার বাংলাদেশ জনস্বার্থে তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park