1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৬

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৬। মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সব জায়গাতেই সমান গুরুত্বে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব। পূজামণ্ডপ ও মন্দির ঘিরে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে কুইক রেসপন্স টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং অত্যাধুনিক ড্রোন মনিটরিং ব্যবস্থা।শনিবার বিকেলে জেলা কেন্দ্রীয় মন্দির ও উত্তর কাটিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে র‌্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত।”তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে আরও জানান, সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লেই যেন তাৎক্ষণিকভাবে র‌্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।এদিকে, র‌্যাব-৬ এর এ কঠোর নিরাপত্তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে পূজার আয়োজক ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা—র‌্যাবের সার্বিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park