1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‎মিটিং এর কারণে সেবা মিলছে না, জিএম আজিজুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
‎সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহাঃ আজিজুর রহমান সরকার এর বিরুদ্ধে গ্রাহক হয়রানি, দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহক ও সমিতির কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।

‎অভিযোগ রয়েছে, জিএম প্রতিদিন অফিস চলাকালীন সময়ে সকল স্টাফদের নিয়ে জরুরি মিটিং ডাকেন। একবার মিটিং শুরু হলে তা ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত চলে। ফলে সমিতির সকল কার্যক্রম বন্ধ থাকে।

‎দূর-দূরান্ত থেকে বিদ্যুৎ সংযোগ, বিল সংশোধন ও অন্যান্য সেবা নিতে আসা শত শত গ্রাহক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাজ না করিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

‎এক ভুক্তভোগী গ্রাহক বলেন, “সকাল ১০টায় এসেছি। দুপুর ২টা বেজে গেল। বলছে স্যার মিটিং এ। কাজ শেষ না করেই বাড়ি ফিরতে হচ্ছে।”

‎অভিযোগ রয়েছে, জিএম এর পিওন সাধারণ গ্রাহকদের কাছ থেকে নতুন সংযোগ, মিটার পরিবর্তন ও অন্যান্য কাজের জন্য বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে দিনের পর দিন ঘুরানো হচ্ছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, “পিওন সাহেবের কথার বাইরে কেউ কাজ করতে পারে না। গ্রাহকদের কাছ থেকে টাকা না নিলে তাদের কাজও হয় না।”

‎সবচেয়ে গুরুতর অভিযোগ হলো সরকারি সম্পদ ট্রান্সফরমার ব্যক্তি পর্যায়ে ভাড়া দেওয়া। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ হাতে রয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

‎গ্রাহক ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন মিটিং এর পর মিটিং হলেও মাঠ পর্যায়ে বিদ্যুৎ লাইন মেরামত, নতুন লাইন স্থাপন ও গ্রাহক সেবার কোনো অগ্রগতি নেই। ফলে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে।এ বিষয়ে জানতে জিএম মুহাঃ আজিজুর রহমান সরকার এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎এসব অনিয়মের কারণে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park