1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‎’এসি ল্যান্ড’ না থাকায় তালায় ভূমিসেবা কার্যত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

‎শেখ রায়হান হোসেন, নিজস্ব প্রতিনিধি:
‎সাতক্ষীরার তালা উপজেলায় সহকারী কমিশনার ভূমি `এসি ল্যান্ড` এর পদ দীর্ঘদিন শূন্য থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জমির নামজারি, মিউটেশন, খাজনা ও ভূমি বিরোধ নিষ্পত্তির মতো জরুরি কাজ আটকে থাকায় প্রতিদিন শত শত মানুষ উপজেলা ভূমি অফিসে এসে ফিরে যাচ্ছেন।‎স্থানীয় সূত্রে জানা গেছে, এসি ল্যান্ডের স্বাক্ষর ছাড়া নামজারি ও খারিজের ফাইল নিষ্পত্তি করা যায় না। কিন্তু পদটি খালি থাকায় মাসের পর মাস ফাইল জমা পড়ে আছে। ফলে জমি কেনা-বেচা, ব্যাংক লোন, এমনকি সরকারি সুবিধা পেতেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
‎ভুক্তভোগী শাকদহ গ্রামের কৃষক আব্দুল গফার বলেন, “এক মাস আগে নামজারির জন্য আবেদন করেছি। এখনো শুনানির তারিখ পাইনি। অফিসে গেলে বলে স্যার নাই। জমি বিক্রি করতে পারছি না।”‎নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের এক কর্মচারী জানান, ইউএনও স্যার অতিরিক্ত দায়িত্বে আছেন। কিন্তু প্রশাসনিক চাপের কারণে তিনি নিয়মিত ফাইল দেখার সময় পাচ্ছেন না। এ সুযোগে দালাল চক্রও সক্রিয় হয়ে উঠেছে।
‎এ বিষয়ে তালা উপজেলা বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, “জনগুরুত্বপূর্ণ এই পদটি দ্রুত পূরণ না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আমরা দ্রুত এসি ল্যান্ড পদায়নের দাবি জানাই।”
‎সচেতন মহল মনে করছেন, প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত একজন এসি ল্যান্ড পদায়ন করা না হলে তালার ভূমিসেবা খাত অচল হয়ে পড়বে।
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park