1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ প্রস্তাবনায় যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা জেলা শহরের যানজট নিরসনকল্পে গঠিত উপ-কমিটির প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল,জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন,সহসভাপতি খোরশেদ আলম আলী,ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল,সার্জেন্ট মুকুল হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, পৌরসভার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে অনুমোদিত ইজিবাইক শহরে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বাঁকাল থেকে পাকাপোলের মুখ পরযন্ত ৪ লেনের রাস্তা করা হচ্ছে।এছাড়া আশাশুনি ও কালিগঞ্জগামী বাসগুলোকে পৌরসভার মধ্যে থামিয়ে না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।বাস টার্মিনাল দ্রুততম সময়ে লাবসা বাইপাস এলাকায় সরিয়ে নিতে প্রচেষ্টা চলছে। পাশাপাশি পৌরসভা কর্তৃক অনুমোদন দেওয়া ৯শ’১৮টি ছাড়া অন্যান্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। দিনের বেলা ট্রাকগুলোকে পৌরসভার ভেতরের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ডেনাইট কলেজ মোড় ও সাতক্ষীরা সরকারি কলেজ রোড দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।বক্তারা আশা করেন,এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলা শহরের যানজট দৃশ্যত কমে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park