1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরের গাবুরায় অবৈধ নাইনটি উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের নবনির্মিত ভেড়িবাঁধ রক্ষা ও জনস্বার্থে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাঁধের ওপর মৎস্যঘের ব্যবসায়ীদের অবৈধভাবে স্থাপিত ক্ষতিকর ‘নাইনটি’ (লবণ পানি নিষ্কাশন ও উত্তোলনের পাইপ) অপসারণ করা হয়। আজ ৭জুলাই গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলমের নেতৃত্বে এলাকার সুধীজন, মুরুব্বী ও স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে এই অপসারণ অভিযান শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সরকারের মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই ভেড়িবাঁধের ওপর দিয়ে কিছু মৎস্যঘের মালিক অবৈধভাবে ‘নাইনটি’ পাইপ স্থাপন করে আসছিলেন। এর ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছিল। নদী ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এলাকাকে রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ থেকে গাবুরা ইউনিয়নে আর কোনো অবৈধ ‘নাইনটি’ স্থাপন করতে দেওয়া হবে না। নদী, ভেড়িবাঁধ ও পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল ঘের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি জোর অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ভেড়িবাঁধ বা জনস্বার্থবিরোধী কোনো স্থানে যেন কোনো ধরনের অবৈধ ‘নাইনটি’ স্থাপন করা না হয়। যাদের এখনও এ ধরনের অবৈধ পাইপ বা স্থাপনা রয়েছে, তাদের দ্রুত নিজ উদ্যোগে তা অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় জনস্বার্থে প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী, ভেড়িবাঁধ ও উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষায় এলাকার সর্বস্তরের জনগণকে আইন মেনে চলার এবং এই অভিযানে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park