1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অসহায় বৃদ্ধদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ সাংবাদিক আল আমিন সরদারের

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার এক অসহায় ও নিম্ন আয়ের পরিবার থেকে উঠে আসা তরুণ সাংবাদিক আল আমিন সরদার অসহায় ও অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত আল আমিন সরদার বর্তমানে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
জানা গেছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের অসহায়, নিঃস্ব ও পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও সেবার লক্ষ্যে তিনি এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে বৃদ্ধাশ্রমটিতে ৫০ থেকে ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধার থাকার ব্যবস্থা রাখা হয়েছে।আল আমিন সরদার জানান, আগামী এক মাসের মধ্যে ‘আম্মাজান বৃদ্ধাশ্রম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, ইনশাআল্লাহ। ইতোমধ্যে বৃদ্ধাশ্রমের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় বৃদ্ধদের শেষ জীবনে একটি নিরাপদ আশ্রয় ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।”
স্থানীয় সচেতন মহল আল আমিন সরদারের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park