1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দৈনিক সোনার বাংলাদেশের অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলেনি

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার মিন্টু চক্রবর্তী, বড় বাবু জব্বার ও নকলনবিশ নির্মল সরকারের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশের পক্ষ থেকে অনুসন্ধান পরিচালনা করা হয়।
অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, স্থানীয় সূত্র এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযোগগুলোর পক্ষে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। অভিযোগে উল্লিখিত দুর্নীতি, অনিয়ম ও আর্থিক অসঙ্গতির বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য উপস্থাপিত হয়নি বলে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়।এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ প্রচার করছে।
তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
দৈনিক সোনার বাংলাদেশ মনে করে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই হওয়া উচিত। যাচাই ছাড়া অভিযোগ প্রচার যেমন অনুচিত, তেমনি অভিযোগের নিরপেক্ষ তদন্তও জনস্বার্থে গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park