1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভালো কাজ সহ্য করতে না পেরে কেশবপুরে জনবান্ধব চিংড়া ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামি অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ শাহিনুর রহমান শাহিন, ক্রাইম রিপোর্টার :যশোরের কেশবপুর থানাধীন ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে একটি মহলের পক্ষ থেকে মিথ্যা ও বেনামি অভিযোগ এনে হয়রানির অপচেষ্টার অভিযোগ উঠেছে। মূলত মাদক ব্যবসায়ী ও স্থানীয় দালাল চক্রের স্বার্থে আঘাত লাগায় বর্তমান ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসাইনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় ও ভুক্তভোগী সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তিনি একজন দক্ষ অফিসার এবং চিংড়া ক্যাম্পে এমন একজন দক্ষ পুলিশ অফিসার অবশ্যই থাকা জরুরি।চিংড়া বাজার পুলিশ ক্যাম্প এলাকাটি নানা কারণে অত্যন্ত জটিল ও সংবেদনশীল। অতীতের রেকর্ড অনুযায়ী, রাজনীতির মারপ্যাঁচে পড়ে এ যাবৎকালে এই ক্যাম্পে খুব কম ইনচার্জই ৬ মাসের বেশি টিকে থাকত।বর্তমান আইসি এসআই শামীম হোসাইন যোগদানের পর থেকেই এলাকায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেন। নিয়মিত মাদক সেবনকারী ও বড় বড় ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে। এর পাশাপাশি, সাধারণ মানুষ সরাসরি আইসি সাহেবের সাথে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান পাচ্ছেন। ফলে মাঝখান থেকে একশ্রেণীর কিছু স্বার্থ সিদ্ধি অসাধু মধ্যস্বত্বভোগী ও দালালের ‘বাটপারি’ এবং তদবির বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে গেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওই অসাধু চক্রটি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিভ্রান্ত করতে নানামুখী মিথ্যা ও বেনামি অভিযোগের আশ্রয় নিচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park