1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৬১ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ জুন) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা কনফারেন্স হলরুমে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স )-এর উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলামপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রাশেদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিয়ারাজ হোসেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এবং উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রতিনিধি নিপা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।সভায় লিডার্স এর মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়াদ্দার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন উপকূলীয় জনপদ গাবুরা ও আটুলিয়ার জনগণ জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি নিরাপদ পানির সংকট ও জীবিকা সংকটের মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।কেয়ার প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি নিরাপদ পানির টেকসই ব্যবস্থা জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন এবং নারী ও যুবদের ক্ষমতায়নে কাজ করা হবে।আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন কেয়ার প্রকল্পের কার্যক্রম শ্যামনগরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটি টেকসই ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park