1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির পল্টাপাল্টি কমিটি নিয়ে দুগ্রুপ মুখোমুখি

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬০ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। একটি সূত্রের দাবি এ সমিতির ৯৯ জন সদস্যর মধ্যে প্রায় ৮০ জন মালিকের সমর্থনে একটি কমিটি গঠিত হয়েছে। যে কমিটি’র সভাপতি হলেন তুষার এবং সাধারণ সম্পাদক হলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্ত। আরেকটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটি’র সভাপতি হাজী দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক বিএনপি নেতা আলী হাসান। শনিবার (১৩ জুন) মালিক সমিতি’র অফিসের দখল নিতে এ দু’টি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। গরম হয়ে ওঠে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকা যেখানে নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির অফিস। দু’পক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি প্রশমিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বের যে কমিটি ছিল সেই কমিটি’র সমর্থনে যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটি নিয়মানুযায়ী হয়েছে। তাদের দাবি তুষারকে সভাপতি এবং মোস্তফা কামাল মোস্তকে সাধারণ সম্পাদক করে যে কমিটি গঠিত হয়েছে এটাই বৈধ ও সঠিক কমিটি।

অপরদিকে হাজী দেলোয়ার হোসেন কে সভাপতি ও বিএনপি নেতা আলী হাসানকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি’র যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে বৈধ বলে দাবি করেছেন অপর গ্রুপ।

নবগঠিত এ কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে জেলা শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক ও শ্রমিকদের উদ্যোগে এই আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে পুরাতন বাস টার্মিনাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবহন চালক, সহকারী, কাউন্টার প্রতিনিধি, সাধারণ মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বিগত কমিটির তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জোরপূর্বক মালিক সমিতি দখল করে রেখেছিল, তারা নড়াইলের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও সিন্ডিকেট তৈরি করেছিল। সাধারণ মালিক ও শ্রমিকদের জিম্মি করে প্রতিদিন বিপুল পরিমাণ অবৈধ চাঁদা আদায় করা হতো, যার কোনো বৈধ হিসাব-নিকাশ বা অডিট ছিল না।বক্তারা আনন্দ প্রকাশ করে বলেন, আজ এই সৎ ও যোগ্য নতুন কমিটির আতœপ্রকাশের মধ্য দিয়ে নড়াইলের পরিবহন খাত সব ধরনের অবৈধ চাঁদাবাজি, সিন্ডিকেট ও নৈরাজ্য থেকে মুক্তি পেল। গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত এ কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদের মধ্যে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে রকিবুল ইসলাম মনোনীত হয়েছেন। কমিটির কার্যকরী সদস্যরা হলেন কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্যা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্যা।

এদিকে তুষার-মোস্ত কমিটি’র দাবি দেলোয়ার-হাসান কমিটি’র কোন বৈধতা নেই। তাদের কমিটির অধিকাংশই কোন গাড়ীর মালিক নন। মালিক সমিতি গঠনের জন্য ১ জুন কোন সভা অনুষ্ঠিত হয়নি। তাছাড়া তাদের কমিটিতে আবু বক্কর মোল্যা (মুহিদুল) নামের ব্যক্তি অনেক আগে মারা গেছেন। মৃত ব্যক্তির নাম দিয়ে তারা কমিটি করেছেন। তাই এ কমিটি’র কোন বৈধতা নেই। সচেতন মহলের দাবি প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এর মাধ্যমে নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির কমিটি’র বিষয়টি সুরাহা একান্ত জরুরী। অন্যথায় অনাকাংখিত দুর্ঘটনা ঘটতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park