1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে জোয়ার আসর থেকে গ্রেপ্তার ১০

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাত একটার দিকে উপজেলার খোসালখালী গ্রামের একটি চায়ের দোকানের পাশের ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন খোসালখালী গ্রামের শাহিনুর রহমান (৩২), জাহিদ হোসেন (৩৩), ইয়াছিন মোড়ল (৪০), শফিকুল ইসলাম গাইন (৫৪), আবু ইছা গাজী (২৬) ও শহিদুল্লাহ মাঝী (৩২); খেগড়াঘাট গ্রামের আহম্মদ আলী (৩৮) ও আহসান আলী (৩৬); শ্রীফলকাটি গ্রামের এবাদত মোড়ল (৩২) এবং আবাদচন্ডীপুর গ্রামের মোসলেম গাজী (৩৬)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্যামনগর থানা পুলিশের একটি দল খোসালখালী গ্রামের জনৈক জাকিরের চায়ের দোকানসংলগ্ন ঘরে অভিযান চালায়। হাতেনাতে ১০ জুয়াড়িকে গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার সকালেই আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park