1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মাদক, সন্ত্রাস, ডাকাতি ও চুরি দমনে কঠোর অবস্থানে সাতক্ষীরার পুলিশ সুপার জনমনে আস্থার প্রতীক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলায় মাদক, সন্ত্রাস, ডাকাতি, চুরি ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন সাতক্ষীরার জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তাঁর নির্দেশনায় জেলা পুলিশের নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, ডাকাত চক্র এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশকে আরও সক্রিয় করা হয়েছে।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন কার্যক্রম জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগে যেসব এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ ছিল, সেখানে এখন পুলিশের নিয়মিত টহল ও অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের দিকনির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক ও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, তথ্যভিত্তিক অভিযান পরিচালনা এবং জনগণের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশ।
সচেতন মহলের অভিমত, কঠোর মনোভাব, পেশাদার নেতৃত্ব এবং ধারাবাহিক অভিযানের ফলে জেলার অপরাধ প্রবণতা কমে আসছে এবং জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।
সাতক্ষীরা জেলা পুলিশ মনে করে, জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ জেলা গঠন করা আরও সহজ হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park