1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে কেন্দ্র করে পুশইনের অভিযোগের ঘটনায় উত্তেজনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে কেন্দ্র করে পুশইনের অভিযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।বুধবার বিকেলে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের কিছু স্থানীয় নাগরিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে সতর্ক অবস্থান নেয় সীমান্তরক্ষী বাহিনী।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখায় রেখে যাওয়া হয় বলে স্থানীয়রা দাবি করেন।জানা গেছে, প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তি শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেয়। পরে তিনি আবার সীমান্তের শূন্যরেখায় ফিরে যান।এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে বিষয়টির কোনো সমাধান হয়নি বলে জানা গেছে। এরপর স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
বিকেলে সীমান্ত এলাকায় দুই দেশের কিছু নাগরিকের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভারতের কয়েকজন যুবক বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তে প্রায়ই পুশইনের চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন।এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় কোনো নাগরিক যেন শূন্যরেখা অতিক্রম না করেন, সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”সীমান্ত এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park