1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু: স্বজনদের অভিযোগে নতুন করে আলোচনায় ক্লিনিকটির কার্যক্রম

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা;সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খৌদ্দা গ্রামের বাসিন্দা আজিত খাঁর মেয়ে পারুল খাতুন (২৮)-এর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর চিকিৎসাগত অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।পরিবারের সদস্যদের দাবি, সন্তান প্রসবের জন্য পারুলকে লোকনাথ ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এর আগেও ক্লিনিকটিকে ঘিরে বিভিন্ন অভিযোগ উঠেছিল। ফলে সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।মৃতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা এজাহার পাইনি। অভিযোগ বা এজাহার পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
লোকনাথ ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এলাকাবাসীর দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হোক এবং যদি কোনো অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park