1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

আলবেনিয়ার পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রকল্পটির বিরুদ্ধে মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানী তিরানায় বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১.৪ বিলিয়ন ইউরোর (১.৬ বিলিয়ন ডলার) এই মেগা প্রকল্পটি কুশনারের আফিনিটি পার্টনার্স নামক প্রতিষ্ঠানের নেতৃত্বে আলবেনিয়ার একটি দ্বীপ এবং ভজোসা-নার্তা সুরক্ষিত এলাকার কাছে অবস্থিত অবিকৃত উপকূলীয় অঞ্চলে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে পরিবেশবাদীদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা স্থানীয় সুরক্ষিত জলাভূমি এবং বন্যপ্রাণীর আবাসস্থলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার এই প্রাকৃতিক স্থানটির কয়েক শত হেক্টর আদিম সৈকত এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পিপিএনইএ-বার্ডলাইফ আলবেনিয়া নামক সংস্থার একজন পরিবেশবিদ জনি ভরপ্সি তীব্র উদ্বেগ প্রকাশ করে জানান, এই প্রকল্পের মাধ্যমে সেখানে প্রায় ১০,০০০ কক্ষের একটি সম্পূর্ণ নতুন শহর তৈরি করা হবে, যা ওই অঞ্চলের বন্য পরিবেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তিনি অবিলম্বে সুরক্ষিত অঞ্চল থেকে সব ধরনের ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার এবং নির্মাণকাজ বন্ধের দাবি জানান।মঙ্গলবারের প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে ছিল ইনফ্ল্যাটেবল ফ্লেমিঙ্গো এবং ‘দেশ বিক্রির জন্য নয়’ ও ‘আমিআলবেনিয়াকে দুবাইয়ের মতো দেখতে চাই না’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। জানা গেছে, জভেরনেক এলাকার প্রস্তাবিত জমিতে ডেভেলপাররা বিশাল কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দা এবং অলাভজনক সংস্থাগুলোর এই বিক্ষোভের সূত্রপাত হয়। এর আগে গত শনিবার বিক্ষোভকারীরা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ালে বেশ কয়েকজন আহতও হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park