1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ফেনীতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক ৩

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ফেনীতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক ৩ ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা। মঙ্গলবার দিবাগত ভোর রাতে জেলার দাগনভূঞা উপজেলায় এ ঘটনাটি ঘটে।এলাকাবাসী জানায় যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে দুটি সিএনজি অটোরিকশাযোগে স্থানীয় জায়লস্কর ইউনিয়নের আলামপুর গ্রামের বড় বাড়ির দুবাই প্রবাসী হামিদুল হকের ঘরের সামনে এসে বেশ কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটায় ১০/১২ জনের একদল দুর্বৃত্ত।একপর্যায়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে হামিদুল হকের স্ত্রী গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে তিন যুবককে আটক করে। গণধোলাই দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। ততক্ষণে তাদের সঙ্গে আসা বাকির সদস্যরা ভয়ে পালিয়ে যায়।এক পর্যায়ে যুবদল পরিচয়ধারী জসিম উদ্দিন বাবু ও তার ছেলে জাহিদ হাসান মিস্টার সরকার দলীয় দাবিদার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তখন গ্রামবাসীর পক্ষ থেকে আটক ৩ জনকে থানা পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনায় রাতেই ভুক্তভোগী হামিদুল হক পুলিশের সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে যুবদল নামধারী একটি পক্ষ থানায় গিয়ে তাকে অভিযোগ প্রত্যাহারে চাপ সৃষ্টি করে।শেষে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে মর্মে ওই পক্ষটি নানা ভয় দেখিয়ে রাত ৩টার দিকে তার কাছ থেকে জোরপূর্বক লিখিত নেয় বলে জানা গেছে। ছিনিয়ে নেওয়া সোনার চেইনের বিষয়ে যুবদল নামধারী ওই পক্ষের মধ্যস্থতায় বুধবার বিকালে কিংবা সন্ধ্যার দিকে জায়লস্করের সিলোনীয়া বাজারে বৈঠকের কথা রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, বিষয়টি ডাকাতির ঘটনা নয়। প্রবাসী আবদুল হামিদের ছেলে পলাতক ছাত্রলীগ নেতাকে ধরতে ওই ৩ যুবক সেখানে গিয়েছিল। থানায় নিয়ে আসার পর উভয় পক্ষের সম্মতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park