1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু নাহিদ পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অগোচরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park