1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার তালা হাজরাকাটি জামতলা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

জহর হাসান সাগর, তালা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি জামতলা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে ) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সভাপতি, তালা প্রেসক্লাব। ও সাবেক চেয়ারম্যান তালা সদর ইউনিয়ন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিনুর রহমান, ব্যবস্থাপক; জনতা ব্যাংক সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখা
বিধানচন্দ্র রায় এবং রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাসেম সরদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জহর হাসান সাগর। সার্বিক আয়োজন করে ভেজাইল্ল পাবলিক ফেসবুক টিম ও গ্রামবাসী
খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে হাজরাকাটী হাডুডু দল ও আঠারোমাইল হাডুডু দল প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দল মাত্র এক পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে রানার-আপ হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park