1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিতর্কিত জিএম-এর বিরুদ্ধে কেন নেওয়া হচ্ছে না ব্যবস্থা? পাটকেলঘাটা পল্লী বিদ্যুতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ক্ষোভ বাড়ছেই

  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের নবনিযুক্ত জেনারেল ম্যানেজার (জিএম) মুহা: আজিজুর রহমান সরকার-এর বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় গ্রাহক, ভুক্তভোগী ও সচেতন মহলের অভিযোগ, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার পরিবর্তে অফিসে গড়ে উঠেছে অনিয়ম ও হয়রানির এক অঘোষিত সংস্কৃতি। নতুন সংযোগ, মিটার পরিবর্তন, লাইন সংস্কারসহ বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এখন “ওপেন সিক্রেট”-এ পরিণত হয়েছে বলে দাবি এলাকাবাসীর।অনেক গ্রাহক মাসের পর মাস আবেদন করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। অথচ প্রভাবশালী ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের সহযোগিতায় দ্রুত সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।অভিযোগ আরও রয়েছে, অফিসের অভ্যন্তরে স্বজনপ্রীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন সংশ্লিষ্ট জিএম। সাধারণ গ্রাহকরা সমস্যার কথা জানাতে গেলে অনেক সময় অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়দের প্রশ্ন—একাধিক অভিযোগ থাকার পরও কেন এই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কার ছত্রচ্ছায়ায় তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন? এসব প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে।সচেতন মহল মনে করছেন, পল্লী বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চলতে থাকলে সাধারণ গ্রাহকরা আরও বেশি ভোগান্তির শিকার হবেন। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।এ বিষয়ে জিএম মুহা: আজিজুর রহমান সরকার-এর বক্তব্য জানতে চেষ্টা করা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park