1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঈদুল আজহার আগে আগে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ঈদুল আজহার আগে আগে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। সেই সমালোচনার জবাব দিতে এগিয়ে এলেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।
সারিয়ান জানান, তাদের পরিবারে প্রতি বছরই একসাথে অনেকগুলো গরু কেনার রেওয়াজ আছে। তিনি লেখেন, তার বাবা এবং চাচারা মিলে পারিবারিক কুরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসা’র জন্য প্রতি বছর ছয়-সাতটি বা আটটি গরু কেনেন। এ বছরও সেই ধারায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।এরপর তিনি প্রশ্ন তোলেন, বাবা মন্ত্রী বলেই কি এত সমালোচনা? তার ভাষায়, ‘৫০ বছর পরে যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের পরিবার ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এই একই সমালোচনা শুনতে হবে?’ তার মতে, বাবাকে নিয়ে যা বলা হচ্ছে তা অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।কেনা গরুগুলো কোথায় যাবে, সে প্রশ্নেরও জবাব দেন সারিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ‘সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।’পোস্টের শেষে ধৈর্য ও বিশ্বাসের কথা জানিয়ে তিনি লেখেন, আল্লাহ সব জানেন এবং দেখেন।উল্লেখ্য, কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবরটি সামনে আসার পর থেকেই মন্ত্রী এ্যানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছিল। সেই প্রেক্ষাপটেই ছেলের এই পোস্ট নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park