1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে মো. তালহা নামের সাড়ে ৬ বছর বয়সী এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৩ মে) সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তার (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামে এপিসি ফার্মাসিউটিক্যালস-এর পেছনের একটি ভাড়া বাড়ি থেকে পানি ভর্তি বালতির মধ্যে মাথা নিচু অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. তালহা (৬ বছর ৭ মাস) লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সঙ্গে ওই ভাড়া বাড়িতে থাকত। তার আপন মা মনিরা খানম অন্যত্র বিয়ে করে আলাদা বসবাস করছেন।
মা রান্নার কাজে ব্যস্ত, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কান্নায় ভেঙে পড়ে শিশুর আপন মা মনিরা খানম বলেন, ‘ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে আমি এখানে ছুটে আসি। এসে শুনি আমার ছেলে নাকি বালতির পানিতে ডুবে মারা গেছে! কিন্তু ওই বালতিতে সামান্য পানি ছিল। আমার অত বড় ছেলে অতটুকু পানিতে ডুবে মারা যাওয়ার মতো না। আমার দৃঢ় বিশ্বাস, ওর সৎ মা-ই ওকে চুবিয়ে মেরে ফেলেছে।’এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, আপতদৃষ্টে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park