নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা;মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর-ডাকাতসহ বিভিন্ন অপরাধীদের কাছে আতঙ্কের নামে পরিণত হয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরালো অভিযান পরিচালনা করে আসছেন।
জানা গেছে, গভীর রাতেও তিনি নিজেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও অপরাধপ্রবণ স্থানে টহল দিয়ে থাকেন। রাতভর পুলিশের কার্যক্রম তদারকি এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি চালানোর কারণে অপরাধীরা অনেকটাই আতঙ্কে রয়েছে। তার এমন সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের কারণে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। বিশেষ করে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করায় অপরাধীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে।স্থানীয় সচেতন মহল বলছে, ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পাটকেলঘাটা থানার পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার দৃঢ় ভূমিকার কারণে সাধারণ মানুষের আস্থা বেড়েছে পুলিশের প্রতি।এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”