1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সম্প্রতি পাকিস্তান নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সম্প্রতি পাকিস্তান নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তা ও অপতৎপরতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি ‘মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে’—এ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এ ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।আইএসপিআর দাবি করে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। তারা সতর্ক করে বলে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক অবস্থান নিলে তার পরিণতি শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলতে পারে।তিনি আরও মন্তব্য করেন, গত বছরের একটি সামরিক পরিস্থিতির মতো ঘটনা আবার ঘটলে ভারতের সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ কঠোর অবস্থান তুলে ধরেন। তার এই বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। আইএসপিআর বিবৃতিতে এটিকে ‘উগ্র জাতীয়তাবাদী ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য বলে উল্লেখ করে বলা হয়, পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি কেবল উত্তেজনা বাড়ায়।পাকিস্তান আরও অভিযোগ করে, ভারত দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি, সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা এবং আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচারের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।সব মিলিয়ে দুই দেশের শীর্ষ সামরিক বক্তব্য ঘিরে আবারও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park