1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ মে) উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় ওয়াইল্ডটিমের আয়োজনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ওজিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।প্রতিযোগিতা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবু তালেব ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের ফরেষ্টার মোঃ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি বক্তব্যে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য মাদ্রাসা শিক্ষার্থী মুনতাহিনা মিম্মা। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ মোল্লা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক এস কে আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদ,মোঃ মুজিবুল ইসলাম,আম্বিয়া খাতুন, মোঃ শুকুর আলী প্রমুখ। সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন ও কুইজে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park