নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীর মেধা, ধৈর্য এবং ত্যাগকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।একই অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, আসছে ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে যাত্রী, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নৌযানের কাগজপত্র ঠিক রেখে চলাচল নিশ্চিত করতে হবে এবং কোথাও মনিটরিংয়ে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।