1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিজেপির বিরুদ্ধে সব বিরোধী শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

বিজেপির বিরুদ্ধে সব বিরোধী শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাম, অতিবামসহ সব জাতীয় দল ও সামাজিক সংগঠনকে নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছেন।শনিবার (৯ মে) কালীঘাটে নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী পালনকালে তিনি এই ঐক্যের ডাক দেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।মমতা বলেন, চারদিকে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং এনজিওদের বলছি, সবাই একসঙ্গে আসুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী মঞ্চ গড়তে চাই।তিনি আরও বলেন, বাম, অতিবাম বা যেকোনো জাতীয় দল, যে যেখানেই থাকুন না কেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। কেউ চাইলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমি অফিসে থাকব।মমতার এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে এবং তৃণমূল ক্ষমতা হারিয়েছে।তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে মন্তব্য করেন, জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন এবং তৃণমূল পেয়েছে ৮০টি আসন। অন্য দলগুলোর মধ্যে বাম, কংগ্রেস ও ছোট দলগুলো সীমিত আসনে জয় পেয়েছে।ভোটের শতাংশেও বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে ৪৫.৮৪ শতাংশ, যেখানে তৃণমূল পেয়েছে ৪০.৮০ শতাংশ ভোট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park