1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

খাল খনন কার্যক্রমকে কেবল মাটি কাটার প্রকল্প হিসেবে দেখলে এর সুফল দীর্ঘস্থায়ী হবে না বলে সতর্ক করেছে নগর পরিকল্পনাবিদদের সংগঠন

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

খাল খনন কার্যক্রমকে কেবল মাটি কাটার প্রকল্প হিসেবে দেখলে এর সুফল দীর্ঘস্থায়ী হবে না বলে সতর্ক করেছে নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।সংগঠনটি বলছে, খাল, বিল ও জলাশয় পুনঃখননকে জাতীয় জলাশয় পরিকল্পনা, নগর ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের অংশগ্রহণের সঙ্গে সমন্বিত না করলে কয়েক বছরের মধ্যেই এসব জলাধার আবারও দখল ও দূষণের শিকার হবে।আজ শনিবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে আয়োজিত ‘লেক ও খালপুনঃখনন কর্মসূচি: টেকসই পানিব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও স্থানীয় পরিকল্পনার প্রেক্ষিত’ শীর্ষক সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধে এ কথা বলা হয়।সংবাদ সম্মেলনে বিআইপির সাধারণ সম্পাদক মু. মোসলেহ উদ্দিন হাসান সঞ্চালনা করেন। সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম।বিআইপি বলছে, বাংলাদেশের নদী, খাল, বিল ও নিম্নভূমি কেবল পানি ধারণের স্থান নয়; এগুলো কৃষি, মৎস্য, জীবিকা, নগর নিরাপত্তা ও জলবায়ু–সহনশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় দখল ও ভরাট এবং প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ধ্বংসের কারণে এখন পানিব্যবস্থাপনা প্রকৌশলগত সংকটের পাশাপাশি একটি বড় স্থানীয় পরিকল্পনার সমস্যায় পরিণত হয়েছে।খাল শুধু পানিপ্রবাহের পথ নয়, এটি নগরের নিরাপত্তা অবকাঠামোরও অংশ উল্লেখ করে মূল প্রবন্ধে বলা হয়, খাল দখল ও জলাশয় ভরাটের ফলে ঢাকাসহ দেশের শহরগুলোতে প্রাকৃতিক পানিনিষ্কাশনব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে বর্ষায় পানি নামতে না পেরে জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ বাড়ছে।প্রবন্ধে ২০২৩ সালের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকায় খাল ও প্রাকৃতিক ড্রেনেজ নষ্ট হওয়ার কারণে ভবিষ্যতে নগর বন্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৪২ সালের মধ্যে কিছু এলাকায় বন্যাপ্রবণতা ৪ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৪৭ শতাংশে পৌঁছাতে পারে।এ কারণে শুধু খনন নয়, খাল-নদী সংযোগ পুনঃস্থাপন, নিয়মিত পলি অপসারণ, দখলমুক্তকরণ এবং জিআইএস ও রিমোট সেনসিংভিত্তিক ডিজিটাল মনিটরিংয়ের সুপারিশ করেছে বিআইপি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park