1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ইরানি কর্মকর্তাদের মতে, সামরিক উত্তেজনা চললেও দুই পক্ষই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক সংঘাত সত্ত্বেও দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রসুল সরদার জানিয়েছেন, কোনো পক্ষই এখন পর্যন্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।মার্কিন প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। অন্যদিকে, ইরান এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছেন।পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবের জবাব গতকালই পাঠানোর কথা থাকলেও তেহরান জানিয়েছে, তারা এখনো বিষয়টি খতিয়ে দেখছে।ইরানি কর্মকর্তাদের মতে, সামরিক উত্তেজনা চললেও দুই পক্ষই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী। তবে আলোচনার টেবিলে দুই পক্ষের অবস্থানের মধ্যে ‘বড় ধরনের ব্যবধান’ রয়ে গেছে।ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবিকে ‘অযৌক্তিক, অবাস্তব এবং হঠকারী’ বলে অভিহিত করেছেন।তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব আসার পরই পরিস্থিতি আরো স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই দেশের অনড় অবস্থানের কারণে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক স্থবিরতা কাটাতে এই শান্তি প্রস্তাবের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park