1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‘প্রজেক্ট ফ্রিডম’ হঠাৎ স্থগিত করার পেছনে সৌদি আরবের চাপ কাজ করেছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত বলে প্রভাবশালী এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতেনা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হরমুজ অভিযানের পরিকল্পনা থেকে সরে আসেন।বার্তাসংস্থা আনাদোলু বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ চলাচলে সহায়তার পরিকল্পনা থেকে হঠাৎ সরে দাঁড়ান, কারণ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্র দেশ এই অভিযানে মার্কিন সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি স্থগিত করেছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের আছে: রাশিয়াস্থানীয় সময় বুধবার (৬ মে) প্রকাশিত প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে এই তথ্য সামনে আনে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দিলে উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়ে পড়ে। বিশেষ করে এতে সৌদি আরবের নেতৃত্ব বিরক্ত হয়েছিল।প্রতিবেদন অনুযায়ী, পরে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস থেকে মার্কিন বিমান পরিচালনা বা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে এই অভিযান চালানোর অনুমতি দেয়া হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও তাতে কোনও সমাধান হয়নি। পরে গুরুত্বপূর্ণ ওই আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের প্রবেশাধিকার পুনরায় ফিরে পেতে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করতে বাধ্য হন।
হরমুজ প্রণালির বদলে ‘ট্রাম্প প্রণালি’ লিখে ছবি শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট
অবশ্য শুধু সৌদি আরব নয়, অন্য উপসাগরীয় মিত্র দেশগুলোও এই ঘোষণায় বিস্মিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি অভিযান শুরু হওয়ার পর কাতারের নেতাদের সঙ্গেও ট্রাম্প কথা বলেন। এক সৌদি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘নিয়মিত যোগাযোগে’ ছিলেন।সৌদি নেতৃত্ব ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণায় বিস্মিত হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে ওই সূত্র বলেন, ‘সমস্যা হলো, সবকিছু খুব দ্রুত বাস্তব সময়েই ঘটছে’। সূত্রটি আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে পাকিস্তান যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, সৌদি আরব সেটিকে ‘ব্যাপকভাবে সমর্থন’ করছে।


Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park