1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির রেশন কার্ড প্রদানকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির রেশন কার্ড প্রদানকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান, ডিলার ও গ্রাম পুলিশের বিরুদ্ধে। হতদরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে বিষয়টি ঘীরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মাছুম বিল্লাহ (৩৫) বলেন, তিনি পেশায় একজন দিনমজুর এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় একটি রেশন কার্ড (নং-৯০৩) প্রাপ্ত হই। সম্প্রতি ডিলার পরিবর্তনের কথা বলে নতুন কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে অত্র ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শেখ রেজা উদ্দীন তার কাছ থেকে ১’শ টাকা আদায় করেন। পরে অনুসন্ধানে তিনি জানতে পারেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশে ডিলার মোঃ তামিম আল আরাফাত, মোছাঃ রেহানা খাতুন, ছফির উদ্দীনসহ সংশ্লিষ্টরা ইউনিয়নের ১ হাজার ৬’শ ৬৯ জন কার্ডধারীর কাছ থেকে একইভাবে জনপ্রতি ১’শ টাকা করে আদায় করেছেন। এতে মোট আদায়কৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৬৬ হাজার ৯’শ টাকা। ভুক্তভোগীদের দাবি, সরকারি বিধি অনুযায়ী রেশন কার্ড পেতে কোনো ধরনের ফি নেওয়ার নিয়ম নেই। অথচ ধুরন্ধর চেয়ারম্যানের নির্দেশনায় একটি চক্র অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে এই অর্থ আদায় করেছে।তারা অভিযোগ করেন, বর্তমানের ডিলারদের নিয়োগ প্রক্রিয়াও ছিলো চরমভাবে প্রশ্নবিদ্ধ। অনেক ক্ষেত্রে ডিলাররা নিজ নিজ ওয়ার্ডের বাইরে গিয়ে চাউল বিতরণ করছেন এবং তাদের কোনো নির্ধারিত গুদাম বা সংরক্ষণ ব্যবস্থা নেই। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। কে বা কারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটি অভিযোগ করেছে বলে মনে করছি। অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পিকুল হোসাইন জানান, টাকা উত্তোলনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত নিশ্চিত করা হোক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park