1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় পিআইও আরশাবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরশাবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সুবিধা দেওয়ার অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েছেন।
অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দের কাজগুলোতে সঠিক নিয়মনীতি অনুসরণ না করে নিজের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। এছাড়া প্রকল্পের কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন, নিম্নমানের কাজ এবং সাধারণ মানুষের কাছ থেকে সুবিধা আদায়ের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, “সরকারি সুবিধা পেতে গেলে অতিরিক্ত টাকা দাবি করা হয়। না দিলে কাজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।” এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে পিআইও আরশাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত এই অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park