1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় ইউপি সদস্য জিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে উত্তাল খলিলনগর

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়ার বিরুদ্ধে সরকারি চাউল বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ।অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের বরাদ্দকৃত খাদ্য সহায়তার চাউল বিতরণের সময় প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে বাদ দিয়ে ইউপি সদস্য মোঃ জিয়া তার আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন ও পছন্দের লোকদের মাঝে চাউল বিতরণ করেছেন। এতে করে বহু হতদরিদ্র পরিবার তাদের প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম করে আসছেন ওই ইউপি সদস্য। একাধিকবার মৌখিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পাওয়ায় এবার প্রকাশ্যে প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে ইউপি সদস্য জিয়ার বিরুদ্ধে স্লোগান দেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে তার বিচার দাবি করেন। তারা বলেন, গরিব মানুষের হক মেরে যারা দুর্নীতি করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা বারবার অভিযোগ করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। গরিব মানুষের চাল আত্মসাৎকারীদের বিচার চাই।”
এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park