1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

প্রেসিডেন্ট “তার ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধ করছেন। ট্রাম্প কার কাছে জিম্মি হয়ে আছে

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সোনার বাংলাদেশ অনলাইন ডেস্কঃইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ‘জিম্মি’ হয়ে আছেন বলে মন্তব্য করেছেন, রাজনৈতিক ভাষ্যকার এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন। খবর আনাদোলুর।শনিবার প্রকাশিত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাথে এক সাক্ষাৎকারে কার্লসন বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প একজন স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারীর চেয়ে বেশি জিম্মি ছিলেন। তিনি আরো দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্ট “তার ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধ করছেন।ট্রাম্প কার কাছে জিম্মি হয়ে আছেন—এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রে তার অনেক সমর্থকদের কাছে।’ কার্লসন এর কারণ উল্লেখ করে বলেন, ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু তিনি এটি থেকে বের হতে পারছিলেন না।’কার্লসন আরো বলেন, ৮ এপ্রিল ইরানের সঙ্গে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল প্রকাশ্যে—এমনভাবে যা ইরানিদেরসহ সবার দৃষ্টি আকর্ষণ করে—লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করে।তার যুক্তি অনুযায়ী, ইসরাইলের মূল উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে সমাধানের সব পথ বন্ধ করে দেওয়া এবং ইরানকে ধ্বংস ও বিশৃঙ্খল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া।নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই আচরণকে কঠোর সমালোচনা করে কার্লসন বলেন, ‘ট্রাম্প বলেছিলেন যে তিনি একটি সমঝোতা চান, কিন্তু ইসরাইল তা রুখে দিয়েছে। এরপরও ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করতে অস্বীকার করেছেন। আপনারা কি রসিকতা করছেন? এটি তো দাসত্ব। এটি একজনের দ্বারা অন্যজনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা।”
উল্লেখ্য যে, টাকার কার্লসন দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান গণমাধ্যম সহযোগী হিসেবে পরিচিত। ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তিনি ট্রাম্পের ওপর হওয়া গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়াকে ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park