1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কক্সবাজার এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার;এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার
কক্সবাজারে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে সদরের দরিয়ানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সালাহউদ্দিন আহমেদ (১৭), পৌরসভার ৬নং ওয়ার্ডের সিটি কলেজ সড়কের প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে।র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদে জানতে পারে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিন আহমেদকে আটক করা হয়।সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করতো। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে এবং অর্থপ্রাপ্তির পরপরই পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা করে আসছিল।আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park