1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
১৪০তম মহান মে দিবস উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ মে) সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল নেতাকর্মীরা। র‍্যালিটি বেনাপোল পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।র‍্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উক্ত অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,১ মে মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও এখনও পুরোপুরি বৈষম্য দূর হয়নি, তবে এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,সদস্য জামির হোসেন,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park