1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃবিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা আত্মসাত কারী চাঁদাবাজ একাধিক মামলার পরোয়ানা ভুক্ত আসামি আদম ব্যবসায়ী আব্দুল করিম কে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল করিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশরাফ হোসেন গাইনের ছেলে। পলাতক অবস্থায় নড়াইলে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলের(বিপিএম) নির্দেশে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মহিব বিল্লাহের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে নড়াইল জেলা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আটককৃত আব্দুল করিম সি আর ৩৪২/২৫(কালিঃ) সি আর ৬৮২/২৪(কালি:) এবং সি আর ৩৮/২৬(কালিঃ) নং মামলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে নড়াইলে পলাতক অবস্থায় আটক করা হয়। চাঁদাবাজ আদম ব্যবসায়ীকে বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে বুধবার বেলা ১১ টার দিকে ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়নের ভুক্তভোগীরা আটককৃত আদম ব্যবসায়ী চাঁদাবাজ করিমের বিচারের দাবিতে কালীগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে ভুক্তভোগীরা আত্মসাতের কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে সমবেত হয়ে এ কর্মসূচি পালন করে। সে দীর্ঘদিন রাজনৈতিক নেতা সেজে বিভিন্ন অসহায় গরীবদের সন্তানদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া ভিসা দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগীদের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছিল। সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করিয়ে দেওয়ার নাম করে বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী শেখ হাসিনার নাম করে ৭২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গত ৫ আগস্টের পরে রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি পরিচয় দিয়ে আবারো বিদেশ পাঠানোর নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই সময় বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নড়াইল পুলিশের হাতে গ্রেপ্তার হলে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park