1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‎তালা পাটকেলঘাটা অবৈধ দখল ও জাল দলিলের অভিযোগে সরুলিয়া মাদ্রাসার সুপার  আব্দুর রউফ আলোচনায় ‎

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
‎সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া এলাকায় একটি মাদ্রাসার সুপারের বিরুদ্ধে জমি দখল, জাল জরিপ রেকর্ড তৈরি ও ভুয়া দলিলের মাধ্যমে নামপত্তন করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার ৪১ নং জেএল শাঁকদহা মৌজায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে প্রায় ৮ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন সরুলিয়া মাদ্রাসার সুপার আব্দুর রউফ। তিনি শাঁকদহা গ্রামের মৃত খয়রাত আলীর পুত্র বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই জমিতে ধানের চাতাল, একটি মিল ও একাধিক দোকানপাট নির্মাণ করে দখল বজায় রেখেছেন তিনি।
‎স্থানীয়দের দাবি, বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসলে জমিটির মালিকানা নিজেদের নামে প্রমাণ করতে আব্দুর রউফ জাল দলিল সৃষ্টি করে নামপত্তনের আবেদন করেন। এ সংক্রান্ত একটি আবেদন (নং- ৮৬৩৮৩৩৪, তারিখ: ২৪/০৩/২০২৬ ইং) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আবেদনটি যাচাই-বাছাই ও তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়।
‎এ বিষয়ে পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা তারক চন্দ্র বলেন,আবেদনটি আমাদের কাছে তদন্তের জন্য এসেছে। বিষয়টি সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎অন্যদিকে, একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, নামপত্তনের আবেদনটি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বড় বাবু আব্দুল হাইয়ের মাধ্যমে দাখিল করা হয়েছে। এমনকি নথিপত্র তিনি নিজ হাতে নায়েবের কার্যালয়ে জমা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আব্দুল হাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‎এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন,
‎“বিষয়টি আমাদের নজরে এসেছে। আবেদনটি নিয়ম অনুযায়ী তদন্তাধীন রয়েছে। যদি কোনো অনিয়ম বা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park