1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজ স্ত্রীকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজ স্ত্রীকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী।রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামে এ ঘটনা ঘটেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বরাশুর গ্রামের আলম চৌধুরীর স্ত্রী তিন সন্তানের জননী রিনি বেগমের (২৮) সঙ্গে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর আলমের (২৭) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় এবং নিয়মিত যোগাযোগ হতো। বিষয়টি নিয়ে স্বামী আলম চৌধুরীর মনে দীর্ঘদিন ধরে সন্দেহ হচ্ছিল।রোববার দিবাগত রাত ৮টার দিকে আলম চৌধুরী তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে ফিরে নিজ কক্ষে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতির জটিলতা বুঝে স্ত্রী রিনি বেগম স্বামীকে তালাক দেওয়ার কথা জানান এবং প্রেমিকের সঙ্গে বিয়ের দাবি তোলেন।পরিস্থিতি সামাল দিতে ও স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে আলম চৌধুরী নিজেই ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাতেই আলম চৌধুরী নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ওই নারীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন চলছিল। এবার আলম নিজেই হাতেনাতে ধরে ফেলেন এবং স্ত্রীর সম্মতিতেই সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park