1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

১৯তম পর্ব পাটকেলঘাটায় মীর শাহিন ইস্যুতে ক্ষোভ বাড়ছে অভিযোগের পাহাড়, নীরবতা নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকায় তুবা পাইপের মালিক মীর শাহিনকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকাজুড়ে ক্ষোভ ও উৎকণ্ঠা বাড়ছে।ধারাবাহিক অনুসন্ধানের একাধিক পর্বে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সোনা বাণিজ্য, সরবরাহ নেটওয়ার্কের আড়ালে সন্দেহজনক কার্যক্রমসহ নানা অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের দাবি, এত অভিযোগ সামনে আসার পরও সংশ্লিষ্টদের নীরবতা জনমনে আরও সন্দেহ সৃষ্টি করছে।একাধিক সূত্রের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এসব কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে। অভিযোগ রয়েছে, এই প্রভাবের কারণেই বিষয়গুলো প্রকাশ্যে এলেও কার্যকর তদন্ত বা দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—যদি অভিযোগগুলো ভিত্তিহীন হয়, তাহলে সংশ্লিষ্ট পক্ষ কেন সামনে এসে পরিষ্কার ব্যাখ্যা দিচ্ছে না? আবার যদি অভিযোগের কিছুটা সত্যতাও থাকে, তবে কেন এখনো পর্যন্ত কোনো তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই?এদিকে, এলাকাবাসীর অনেকেই মনে করছেন, বিষয়টি আর উপেক্ষা করার মতো নয়। তারা বলছেন, ধারাবাহিকভাবে এত গুরুতর অভিযোগ উঠে আসার পরও নীরবতা বজায় থাকা একটি উদ্বেগজনক বার্তা বহন করছে।এ বিষয়ে মীর শাহিন বা সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এলাকাবাসীর জোর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত শুরু করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে, প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় এনে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park