1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্ত মিন্টুর বেপরোয়া কর্মকাণ্ডে এলাকাবাসীর আতঙ্ক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লাল ছন্দপুর গ্রামে মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে চুরি, মাদক ব্যবসা ও পতিতাবৃত্তির দালালিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিন্টু বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অর্থ আদায় করছেন। কেউ প্রতিবাদ করার সাহস পেলেই তাকে নানা ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে। এতে করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত মিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগ অস্বীকার না করে উল্টো হুমকি প্রদান করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে, বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহের ডাবলুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। তবে কেউ যদি সত্যিই অপকর্মের সাথে জড়িত থাকে এবং আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপিতে চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই।”
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park